Warning: file_put_contents(/home/bdoldco1/public_html/wp-content/easypost/easypost.php): Failed to open stream: Success in /home/bdoldco1/public_html/wp-content/plugins/easypost/easypost.php on line 13
বাবুরাম সাপুড়ে – সুকুমার রায় – BDold – Preserving the past through antique picture sharing in Bangladesh
Home BD Old Poet বাবুরাম সাপুড়ে – সুকুমার রায়

বাবুরাম সাপুড়ে – সুকুমার রায়

by admin

বাবুরাম সাপুড়ে

সুকুমার রায়

 

বাবুরাম সাপুড়ে,

কোথা যাস বাপুরে?

আয় বাবা দেখে যা,

দুটো সাপ রেখে যা!

যে সাপের চোখ নেই,

শিং নেই নোখ নেই,

ছোটে না কি হাঁটে না,

কাউকে যে কাটে না,

করে নাকো ফোঁসফাঁস,

মারে নাকো ঢুঁশঢাঁশ,

নেই কোন উৎপাত,

খায় শুধু দুধ ভাত –

সেই সাপ জ্যান্ত

গোটা দুই আন্ তো!

তেড়ে মেরে ডাণ্ডা

করে দেই ঠাণ্ডা।

You may also like

Leave a Comment